মঙ্গলবার, ০৮:৪১ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ভেষজ ওষুধ খাইয়ে ভাড়াটিয়েকে ধর্ষণের অভিযোগ, বাড়ির মালিক গ্রেপ্তার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৮৯ বার পঠিত

নেত্রকোনায় ভাড়াটিয়ে এক গৃহবধূকে (৩৭) ধর্ষণের অভিযোগে বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ( ৬ এপ্রিল) সন্ধ্যায় শহরের পারলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৪৭)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, স্বামীসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে আনোয়ারের বাসায় ভাড়া থাকেন ওই গৃহবধূ। সম্প্রতি তাকে প্রেমের প্রস্তাব দেন আনোয়ার। কিন্তু এতে রাজি না হওয়ায় ওই নারীর ওপর ক্ষিপ্ত হন আনোয়ার। তিনি ভেষজ ওষুধের মাধ্যমে কবিরাজি চিকিৎসা করতেন।

জানা যায়, গত ২৩ মার্চ বেলা ১১টায় ওই নারীকে চিকিৎসার নামে ভেষজ ওষুধ সেবন করান আনোয়ার।

একপর্যায়ে গৃহবধূ অচেতন হয়ে পড়লে তাকে ধর্ষণ করেন আনোয়ার। জ্ঞান ফিরলে আনোয়ার তাকে বিষয়টি গোপন রাখতে বলেন। অন্যথায় প্রাণনাশের হুমকিসহ ভয় দেখান।

এরপর ২৪ ও ২৫ মার্চ তাকে আবারও ধর্ষণ করেন আনোয়ার। গতকাল সকালে স্বামীকে বিষয়টি জানান ওই গৃহবধূ। পরে সন্ধ্যায় নেত্রকোনা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আনোয়ারের বিরুদ্ধে মামলা করা হয়।

নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলায় আনোয়ারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে সোমবার সকালে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com