শুক্রবার, ০৩:২৬ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ করায় লম্পট বৃদ্ধ গ্রেপ্তার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১১১ বার পঠিত

পটুয়াখালীর বাউফলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ছালাম খন্দকার নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাকলা তাঁতেরকাঠি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুর বাবা পেশায় একজন জেলে। শনিবার বিকেলে শিশুটির পরিবারের সদস্যরা ক্ষেতে মুগডাল তুলতে যায়। এ সময় বাড়ির সামনের রাস্তা থেকে তুলে এনে একটি নির্মাণাধীন ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে এক যুবক এগিয়ে গিয়ে ঘটনাটি দেখতে পেয়ে প্রতিবেশীদের জানায়। পরে স্থানীয়রা মিলে অভিযুক্ত ছালাম খন্দকারকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন কালবেলাকে বলেন, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার মামলা করেছে। আসামি ছালাম খন্দকারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com