সোমবার, ০৯:১১ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

মাঠে হার্ট অ্যাটাক তামিমের, নেয়া হলো আইসিইউতে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৯৭ বার পঠিত

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। আজ সোমবার সাভারের বিকেএসপিতে বুকে ব্যথা অনুভব করায় তাকে স্থানীয় ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়েছে।

বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুরের বিপক্ষে মোহামেডানের হয়ে খেলতে নেমেছিলেন তামিম। অধিনায়ক হিসেবে টসেও অংশ নেন।

এ নিয়ে হাসপাতাল সূত্রে বিসিবির চিকিৎসা বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, হার্ট অ্যাটাক হয়েছিল তামিমের। বর্তমানে কার্ডিয়াক বিভাগে চিকিৎসাধীন আছেন।

হাসপাতালে অবস্থান করা ম্যাচ রেফারি দেবব্রত পাল জানিয়েছেন, তামিমের এনজিওগ্রাম করানো হয়েছে। হার্টে ব্লক পাওয়া গেছে। অবস্থা কিছুটা উন্নতির দিকে।

মোহামেডানের ম্যানেজার তরিকুল ইসলাম একটি দৈনিককে জানান, তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু হেলিকপ্টারে উঠানোর মতো অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ফজিলাতুন্নেছা হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাঠে তামিমের হঠাৎ বুকে ব্যথা ওঠায় বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে অবস্থা ভালো না হওয়ায় নিয়ে যাওয়া হয় বিকেএসপির পাশে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে। এই মুহূর্তে তিনি সেখানেই ভর্তি।

এদিকে তামিমের অসুস্থতার খবরে বিসিবির বোর্ডসভা স্থগিত করা হয়েছে। দুপুর ১২টায় সভা শুরু হওয়ার কথা ছিল। তামিমকে দেখতে হাসপাতালে যাচ্ছেন বিসিবি পরিচালক ও কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com