শনিবার, ০৯:০৩ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই

নামাজ পড়ার সময় স্ত্রীসহ হামাস নেতাকে হত্যা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৭৯ বার পঠিত

যুদ্ধবিরতি বাড়ানোর আলোচনা ব্যর্থ হওয়ার পর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় বিমান হামলা ও স্থল অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। হামাসের কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি বিমান হামলায় গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে হামাসের রাজনৈতিক নেতা সালাহ আল-বারদাউইল নামাজরত অবস্থায় নিহত হয়েছেন। তার স্ত্রীও এ হামলায় প্রাণ হারিয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হামাসপন্থী মিডিয়ার খবরে বলা হয়েছে, বিমান হামলায় বারদাউইল নিহত হয়েছেন। তিনি হামাসের রাজনৈতিক কার্যালয়ের একজন সদস্য ছিলেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল। হামাস নেতৃত্বের মিডিয়া উপদেষ্টা তাহের আল-নোনো বারদাউইলের নিহত হওয়ার ঘটনায় ফেসবুকে শোক প্রকাশ করেছেন।

হামাস এক বিবৃতিতে বারদাউইলকে হত্যার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে। সংগঠনটি জানিয়েছে, বারদাউইল তার স্ত্রীসহ নামাজ আদায় করছিলেন। এ সময় খান ইউনুসে তাদের তাঁবুতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার বলেছেন, তাদের এই যুদ্ধের প্রধান লক্ষ্য হামাসকে পুরোপুরি ধ্বংস করা। গত ১৫ মাস ধরে হামাস ও ইসরায়েলের মধ্যে চলা যুদ্ধে সাময়িক বিরতি হয়েছিল ১৯ জানুয়ারি থেকে। এরপর কয়েক দফায় জিম্মিদের বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয় ইসরায়েল। প্রথম ধাপের যুদ্ধবিরতি শেষ হওয়ার পর তা বাড়ানোর জন্য দুই পক্ষের মধ্যে বারবার আলোচনা চলে।

তবে গত মঙ্গলবার থেকে ফের গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবারের অতর্কিত হামলায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়। এরপর থেকে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সেইসঙ্গে বাড়িয়েছে স্থল অভিযান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com