মঙ্গলবার, ১১:৫২ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

শেখ মুজিবের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৭৪ বার পঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মদিন উপলক্ষে রাজধানীতে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

সোমবার (১৭ মার্চ) সকাল ৬টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে আয়কর বিভাগ কর অঞ্চল -৫ এর সামনে দিয়ে এই মিছিল অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

মিছিল শেষে খুব অল্প সময়ের মধ্যেই নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েন

এ সময় তারা ‘শুভ শুভ শুভ দিন, বঙ্গবন্ধুর জন্মদিন’, ‘কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়’, ‘এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে’, ‘শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ নানান স্লোগান দিতে থাকেন।

মিছিল শেষে খুব অল্প সময়ের মধ্যেই নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েন।

এ সময় নেতাকর্মীরা বলেন, এই অবৈধ সরকারের গ্রেফতার আতঙ্কে আমরা ঝটিকা মিছিল করতে বাধ্য হয়েছি। দেশব্যাপী আমাদের হাজারও নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের ওপর জুলুম-নির্যাতন চালানো হচ্ছে। তবে এই সরকার যাই করুক, খুব দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ ফিরে আসবে ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com