বৃহস্পতিবার, ০৬:১৩ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ২৪

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১০৪ বার পঠিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ওপর চূড়ান্ত হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। এরপরেই মার্কিন বাহিনী দেশটিতে হুথিদের স্থাপনা লক্ষ্য করে মুহুর্মুহু হামলা চালিয়েছে। এতে এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

বার্তাসংস্থা রয়টার্স ও বিবিসির প্রতিবেদন সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল ট্রুথে ট্রাম্প লিখেছেন, ইরানের অর্থায়নে হুথি সন্ত্রাসীরা মার্কিন যুদ্ধবিমান এবং আমাদের সেনা এবং মিত্রদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তাদের জলদস্যুতা, সহিংসতা এবং সন্ত্রাসবাদ বিলিয়ন ডলার নষ্ট করেছে এবং জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে।

ট্রাম্পের এমন মন্তব্যের পরেই ইয়েমেনে হামলার খবর এলো। হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন এবং নয়জন আহত হয়েছেন।

তবে বিবিসি ও রয়টার্সের খবরে ২৪ জন নিহতের খবর এসেছে।

এদিকে ইরানকে সতর্ক করে ট্রাম্প আরও লিখেছেন, তাদের অবিলম্বে সমর্থন বন্ধ করতে হবে। ইরান যদি যুক্তরাষ্ট্রকে হুমকি দেয় তাহলে আমেরিকা পুরোপুরি এর জবাব দেবে এবং এতে আমরা ভালো হবো না।

হুথির পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যা থেকে সানা এবং উত্তরাঞ্চলীয় প্রদেশ সাদায় সিরিজ বিস্ফোরণ হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের সানা এবং উত্তর-পশ্চিমাঞ্চল হুথিদের দখলে রয়েছে। আর সেখানেই হামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com