বুধবার, ০১:৫৮ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মাগুরায় শিশু ধর্ষণ মামলার আসামিদের ডিএনএ সংগ্রহ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১০৭ বার পঠিত

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের ঘটনায় হওয়া মামলার গ্রেফতারকৃত অভিযুক্ত তিন পুরুষের ডিএনএ সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার রাতে ডিএনএ রাজধানী ঢাকায় পাঠানো হয়। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো. মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ধর্ষণের ঘটনার পর গত ৮ মার্চ শনিবার শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। এতে শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ, বোনের স্বামী সজিব, সজিবের বড় ভাই রাতুল ও বোনের শাশুড়ি জাহেদাকে আসামি করা হয়। মামলায় সকল আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা মাগুরা কারাগারে রয়েছেন। এদের মধ্যে তিনজন পুরুষ আসামির ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকায় সিআইডি ডিএনএ ল্যাবে পাঠানো হয়েছে।

গত ৬ মার্চ মাগুরার শহরতলী নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৮ বছর বয়সি শিশুটি। ওই সময় তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও চালানো হয়। শিশুটি বর্তমানে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com