বুধবার, ০১:০১ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

স্ত্রীর লাশ হাসপাতালে রেখে পালাল স্বামী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৬৬ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গায় স্ত্রী রিক্তা বেগমের (৩০) লাশ হাসপাতালে রেখে পালিয়েছেন স্বামী ও তার পরিবারের সদস্যরা। পরে মৃতের পরিবার হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে। তাদের দাবি, রিক্তাকে পিটিয়ে হত্যা করেছেন স্বামী ও তার পরিবারের লোকজন।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।

রিক্তা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পাঁচকুল গ্রামের আজিজ শিকদারের মেয়ে ও পার্শ্ববর্তী দীঘলকান্দা গ্রামের আনোয়ার মোল্লার ছেলে জাকির মোল্লার স্ত্রী। মৃতের বোন হাফিজা আক্তার জানান, পারিবারিকভাবে ১২ বছর আগে রিক্তা ও জাকিরের বিয়ে হয়। এরপর থেকে রিক্তাকে অত্যাচার ও নির্যাতন করে আসছিল তার স্বামী ও পরিবারের সদস্যরা। সোমবার দুপুরে রিক্তাকে মারধর করে মুখে বিষ ঢেলে ঘরে আটকিয়ে রাখে। সেদিন রাতে গোপনে রিক্তাকে ভাঙ্গা থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন রাতেই তিনি মারা যান। রিক্তা মারা যাওয়ার পর তার লাশটি হাসপাতালে রেখে সবাই পালিয়ে যায়।

এ নারী বলেন, ‘মঙ্গলবার দুপুরে আমাদের জাকির ফোন দিয়ে জানান, রিক্তা বিষপানে আত্মহত্যা করেছে, ফরিদপুর হাসপাতালে আসেন। পরে আমরা ফরিদপুর মেডিকেলে গিয়ে রিক্তার মরদেহ দেখতে পাই। মৃতের পেটে, মাথায়, হাতে ও কানেসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে৷ আমার বোনকে জাকির ও তার পরিবারের লোকজন পিটিয়ে হত্যা করছে।’

এ বিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত জাকির মোল্লা ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

ভাঙ্গা থানার ওসি তদন্ত ইন্দ্রজিৎ মল্লিক বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই এলাকায় পুলিশ পাঠানো হবে। তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com