বুধবার, ০১:৫৯ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় ভ্যান চালক ও যাত্রী নিহত

এস এম রুহুল আমিন, গৌরনদী
  • আপডেট টাইম : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১২০ বার পঠিত
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মদিনা বাসষ্ট্যান্ড নামক এলাকায় মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, অজ্ঞাত পরিবহনের ধাক্কায় ইঞ্জিনচালিত ভ্যান উল্টে ভ্যানের চালক ও একজন যাত্রী মহাসড়কের মধ্যে পরে যায়। স্থানীয়দের কাছে এ খবর পেয়ে তাৎক্ষনিক দুর্ঘটনাস্থলে পৌঁছে গুরুত্বর আহত ওই দুইজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা দুইজনকেই মৃত বলে ঘোষণা করেন।
নিহত ভ্যান যাত্রী আব্দুর রাজ্জাক (৪৭) গৌরনদী পৌরসভার কর্মচারী ও দক্ষিণ পালরদী গ্রামের বাসিন্দা। অপরজন ভ্যান চালক স্বপন খান (৬০) কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের মৃত সুরাত খানের ছেলে । গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com