শনিবার, ০৯:৫৫ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

হঠাৎ সৌদি আরবে জেলেনস্কি, নেপথ্যে যে কারণ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৯৭ বার পঠিত

রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে সৌদি আরবে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাকে স্বাগত জানিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

স্থানীয় সময় সোমবার সৌদি আরবে পৌঁছান তিনি। সৌদি প্রেস এজেন্সি মঙ্গলবার সকালে জানিয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে ইউক্রেনীয় কর্মকর্তাদের বৈঠক হবে। সৌদি আরবের মধ্যস্থতায় মঙ্গলবার জেদ্দায় এ বৈঠক হওয়ার কথা। সফরকালে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।

এই সফরের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জেলেনস্কি লিখেছেন, ‘যুদ্ধের শুরু থেকেই ইউক্রেন শান্তির চেয়ে আসছে। আমরা সব সময় বলেছি যে, যুদ্ধ অব্যাহত থাকার একমাত্র কারণ রাশিয়া।’

জেলেনস্কির কিছুক্ষণ পরেই জেদ্দায় পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। তিনি শীর্ষ মার্কিন কূটনীতিকদের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। এই দলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজও রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com