বুধবার, ০২:২৬ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

সরাসরি গুলির নির্দেশ দিয়েছিলেন হাসিনা, গোপন অডিও ভাইরাল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৬৭ বার পঠিত

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ক্ষমতা ছাড়ার আগে ওই আন্দোলন দমাতে নানাভাবে চেষ্টা করেছেন তিনি।

শেখ হাসিনার দেশ ছাড়ার পর একে একে বেরিয়ে আসছে তার আন্দোলন দমানোর নানা অপতৎপরতার চাঞ্চল্যকর তথ্য। তিনি শেষ পর্যন্ত আন্দোলনকারীদের ওপর বলপ্রয়োগের নির্দেশ দিয়েছিলেন। এমনকি গুলি করার নিদের্শনাও দেন তিনি।

যদিও বিভিন্ন সময় বক্তব্যে শেখ হাসিনা গুলি করার কোন হুকুম দেননি বলে দাবি করে আসছেন। তবে কদিন পর পরই ফাঁস হচ্ছে শেখ হাসিনার অডিও কল রেকর্ড। যেগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আন্দোলন দমাতে নির্দেশ দেওয়ার তথ্য উঠে আসে।

এরই ধারাবাহিকতায় নতুন একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। যেখানে উঠে এসেছে আন্দোলন দমাতে ‘প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও হেলিকপ্টার থেকে গুলির নির্দেশনা’।

ফাঁস হওয়া নতুন অডিওতে শোনা যায়, গোয়েন্দা সংস্থার একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে আন্দোলন দমাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা।

তাকে বলতে শোনা যায়, ‘এখন লেথাল উইপেন (প্রাণঘাতী অস্ত্র) ব্যবহার করবেন। যেখানে পাবেন সেখানেই গুলি করবেন। আর হেলিকপ্টার থেকে গুলি করবেন।’

বিপরীত পাশে থাকা গোয়েন্দা কর্মকর্তা তখন হাসিনাকে বলছিলেন, ‘ছবি দেখে পাকরাও করা যায় না সবাইকে রাতের মধ্যে?’

জবাবে হাসিনা বলেন, ‘সবগুলিকে আ্যরেস্ট করতে বলছি রাতে। র‍্যাব-ডিজিএফআই সবাইকে বলা হয়েছে যেখানে যাকে পাবে ধরে ফেলবে। আর যেখানে গ্যাদারিং হবে সেখানেই হেলিকপ্টার থেকে গুলি করতে বলেছি। অলরেডি কয়েক জায়গায় করেছেও।’

গোয়েন্দা কর্মকর্তা মোহাম্মদপুর থানার দিকে একটি গ্রুপ যাচ্ছে বললে, হাসিনা বলেন- ‘ওখানে র‍্যাব রে পাঠাই দিক।’

গোয়েন্দা কর্মকর্তা তখন বলেন, ‘আপনার নির্দেশনা লাগবে।’

জবাবে হাসিনা বলেন, ‘ওপেন নির্দেশনা দেওয়া আছে, এখন লেথাল উইপেন (প্রাণঘাতী অস্ত্র) ব্যবহার করবেন। যেখানে পাবেন সেখানেই গুলি করবেন।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com