শনিবার, ১০:৫০ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

পাকিস্তানের পাঞ্জাবে গাড়ি থামিয়ে গুলি, নিহত ৬

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৮৫ বার পঠিত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরাট শহরে বন্দুকধারীদের গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন।গতকাল রবিবার শহরের মিয়ানা চাক ডিঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে।  পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, একদল অজ্ঞাত হামলাকারী মোটরসাইকেলে এসে একটি গাড়িতে গুলিবর্ষণ করে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। তারা বলছে, এই হামলার পেছনে ব্যক্তিগত শত্রুতা কাজ করেছে।নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- জাহিদ নাজিম (৩০), মুাবাশির (২৬), জুনাইর (৩০), জাভেদ ইকবাল (৩৩) ও রুখসার (৩৫)। অন্য একজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

হামলার খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো হাসপাতালে নিয়ে যান। পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে এবং অপরাধীদের গ্রেফতারে তল্লাশি অভিযান শুরু করেছে।

পাঞ্জাব পুলিশের মুখপাত্র জানিয়েছেন, প্রাদেশিক পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ ঘটনার প্রতিবেদন চেয়ে আঞ্চলিক পুলিশ কর্মকর্তাকে (আরপিও) নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে দ্রুত অপরাধীদের গ্রেফতারের নির্দেশও দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com