শুক্রবার, ০২:২৬ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১১৩ বার পঠিত

বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে। রোববার রাতের এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। তার অবস্থাও আশঙ্কাজনক।

আধিপত্য বিস্তার ও জমি বিক্রি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে পুলিশ বলছে, তুচ্ছ বিষয় নিয়ে এ ঘটনা।

মৃত সুরুজ গাজী (৩৫) কাউনিয়া হাউজিং এলাকার কাঞ্চন গাজীর ছেলে।  তিনি বরিশাল সিটি করপোরেশেনর ২ নাম্বার ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। আহত নয়ন গাজী কাউনিয়া হাউজিং এলাকার তসলিম গাজীর ছেলে।

এদিকে, হত্যার ঘটনার জেরে স্থানীয়রা অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা শাহীন হাওলাদার ওরফে সোনা শাহীনের বাড়িতে আগুন দিয়েছে।

স্থানীয়রা জানান, জমি বিক্রি সংক্রান্ত ইস্যুতে সুরুজের সঙ্গে বাগবিতণ্ডা হয় হাউজিং এলাকার বাসিন্দা স্বেচ্ছাসেবক দল নেতা শাহীনের। এছাড়াও তাদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধ ছিল। বাগবিতণ্ডার একপর্যায়ে শাহিন, তার স্ত্রী শাবানা, বড় ছেলে ইমরান ও ছোট ছেলে লিয়ন রাম দা নিয়ে সুরুজের ওপর হামলা করে। এতে সুরুজ ও নয়ন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সুরুজের মৃত্যু হয়। আহত নয়নকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুরুজের মারা যাওয়ার খবরে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত শাহিনের বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে। এরপর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে এক পক্ষ আরেক পক্ষকে কুপিয়েছে। এতে একজন মারা গেছে। মৃতের পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। যারা জড়িত তাদের সুনির্দিষ্ট নাম পেলে গ্রেফতারে অভিযান চালানো হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com