শনিবার, ০২:৪৯ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করল ছাত্রশিবির

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১২০ বার পঠিত

পবিত্র রমজানে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রোববার (২ মার্চ) ছাত্রসংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কর্মসূচির কথা জানায়।

ছাত্রশিবিরের কর্মসূচির মধ্যে রয়েছে, শাখাভিত্তিক স্বাগত শোভাযাত্রা, সংগঠনের সব স্তরে শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল, মাসব্যাপী ফ্রি অর্থসহ কোরআন উপহার প্রদান, প্রত্যেক জনশক্তি নিজে তেলাওয়াত সহীহ করবেন এবং নতুন করে অন্তত একজন শিক্ষার্থীকে কোরআন শেখানো। পাশাপাশি মসজিদভিত্তিক মক্তব ও কোরআন তালিম কোর্স আয়োজন করবে ছাত্রশিবির।

অসচ্ছল, হতদরিদ্র পরিবার, এতিম, পথশিশু ও সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ, শিক্ষার্থী, হোটেল মালিক ও ব্যবসায়ীদের প্রতি কেন্দ্রীয় সভাপতির আহ্বান পৌঁছানো, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে মাহে রমাদানের ক্যালেন্ডার ও রমাদান ম্যানুয়াল পৌঁছানোর কাজ করবে ছাত্রশিবির।

একই সঙ্গে মাসব্যাপী ‘প্রোডাক্টিভ রমাদান’ শীর্ষক আলোচনাসভা, সেমিনার ও কালচারাল ইভেন্ট আয়োজন করতে বলা হয়েছে সংগঠনের নেতাকর্মীদের। রমজানের পুরো মাসে বিভিন্ন শাখা তাদের সুভিধামতো সময়ে এ কর্মসূচি পালন করবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com