শনিবার, ১১:৩২ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ অফার : ৫ মিলিয়ন ডলারে মিলবে আমেরিকার নাগরিকত্ব

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৫ বার পঠিত

ধনী অভিবাসীদের জন্য ‘গোল্ড কার্ড’ অফার চালুর পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দেশে সহজে নাগরিকত্ব পেতে দিতে হবে ৫ মিলিয়ন ডলার। এ পরিমান অর্থ দিলেই গ্রিন কার্ডের সুবিধা মিলবে।

গতকাল মঙ্গলবার ট্রাম্প এ নতুন নীতির ঘোষণা করেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা আমেরিকায় গোল্ড কার্ড বিক্রি করার পরিকল্পনা করেছি। এতে গ্রিন কার্ডের সুবিধাও মিলবে। যা আমেরিকায় নাগরিকত্বের একটি নতুন পথ। ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসতে পারবেন। এখানে এসে তারা প্রচুর অর্থ ব্যয় করবেন, কর দেবেন, সেই সঙ্গে কর্মসংস্থানও তৈরি করবেন। এ দেশে এসে তারা সফল হবেন।’

নতুন ‘গোল্ড কার্ড’ পেতে গেলে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার খরচ করতে হবে। অর্থাৎ আমেরিকার নাগরিকত্ব পেতে গেলে খরচ করতে হবে অনেক পরিমাণ টাকা।

ট্রাম্প জানান, আগামী দু’সপ্তাহের মধ্যেই নতুন প্রক্রিয়া চালু হয়ে যাবে।

উল্লেখ্য, আমেরিকায় বিদ্যমান ‘ইবি-৫ প্রোগাম’কে প্রতিস্থাপন করতে চলছে এই ‘গোল্ড কার্ড’ সিস্টেম। নতুন এই সিস্টেম চালু করা হলে ‘ইবি-৫ প্রোগাম’ আর থাকবে না বলেই মনে করা হচ্ছে।

ট্রাম্পের মতে, এই উদ্যোগটি দ্রুত জাতীয় ঋণ পরিশোধ করতে পারে। সাংবাদিকদের তিনি বলেন, ‘ইবি-৫ অভিবাসী বিনিয়োগকারী ভিসা প্রোগ্রামের পরিবর্তে ‘গোল্ড কার্ড’ চালু করবেন, যা বিদেশি বিনিয়োগকারীদের মার্কিন চাকরি তৈরি বা সংরক্ষণের জন্য প্রচুর অর্থ প্রদান করে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ দেবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com