বৃহস্পতিবার, ০৭:১১ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

আশুলিয়ায় অভিনেতা গুলিবিদ্ধের ঘটনায় ওসি ক্লোজড

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮২ বার পঠিত

ঢাকার আশুলিয়ায় নিজের বাড়িতে টেলিভিশন নাটকের অভিনেতা আজিজুর রহমান আজাদ (৩৪) গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জড়িতদের কেউ এখনো গ্রেপ্তার হয়নি। উদঘাটন হয়নি ঘটনার মোটিভও।

এদিকে এ ঘটনার পর আশুলিয়া থানার ওসি নূরে আলম সিদ্দিকীকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। আজ সোমবার ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল রবিবার ভোরে সাভারের আশুলিয়ায় নিজের বাসায় গুলিবিদ্ধ হন আজাদ ও তার স্ত্রী রোকসানা হক। বর্তমানে তারা রাজধানীর উত্তরার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিনেতা আজাদ জানান, রবিবার ভোর সাড়ে তিনটার দিকে জিরাবো এলাকার বাড়িতে হানা দেয় একদল দুর্বৃত্ত। গ্রিল কাটার শব্দে তার ঘুম ভেঙে যায়।উপস্থিতি টের পেলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পর পর তিন রাউন্ড গুলি ছোঁড়ে।

এ সময় তাকে রক্ষা করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় অভিনেতার স্ত্রী রোকসানা হক (৩৩) ও মা আজিজুন্নাহার (৬৫) আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের চিকিৎসক ডা. কামরুজ্জামান জানান, অভিনেতার শরীরে তিনটি গুলি বিদ্ধ হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com