বৃহস্পতিবার, ০৬:০০ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি

মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশিসহ ৫৯৮ অভিবাসী আটক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৪ বার পঠিত

অবৈধভাবে অবস্থান করার দায়ে মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের ক্লাংয়ের পাসার মেরু মার্কেট কমপ্লেক্সে অভিযান চালিয়ে ৮৫ বাংলাদেশিসহ ৫৯৮ জন অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন মালয়েশিয়ার অভিবাসন বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (অপারেশনস) জাফরি এমবোক তাহা।

অভিযানে ৬৩০ জনের কাগজপত্র যাচাই বাছাই শেষে বৈধ নথিপত্র না থাকায় ৫৯৮ জন অভিবাসীকে আটক করা হয়। আটকদের মধ্যে ৮৫ বাংলাদেশি ছাড়াও ৫০০ জন মিয়ানমার, ইন্দোনেশিয়ান ৭, ভারতীয় ৫ এবং একজন নেপালি নাগরিক রয়েছেন। যাদের সবার বয়স ১৭ থেকে ৫৭ বছরের মধ্যে।

আটককৃতদের তথ্য সংগ্রহ এবং তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। গ্রেফতার এড়াতে কিছু অবৈধ অভিবাসী ‘গেরিলা কৌশল’ ব্যবহার করেছিলেন বলে জানিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। তবে, আটক বাংলাদেশিদের নাম পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com