রবিবার, ১২:০৪ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা, বাস্তবায়নে মরিয়া নেতানিয়াহু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৪ বার পঠিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা পুরোপুরি দখলের পরিকল্পনা করছেন। সেইসঙ্গে তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের মিশর, জর্ডানসহ আরব দেশগুলোতে পাঠানোর কথাও জানিয়েন। ট্রাম্পের এসব পরিকল্পনাকে সমর্থন জানিয়ে তা বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তিনি বলেছেন, ‘গাজা দখলে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের প্রতি আমি প্রতিশ্রুতিবদ্ধ।’

এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘গাজা ভিন্নভাবে গঠন করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে পরিকল্পনা তা বাস্তবায়নে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’

এ ছাড়া ইসরায়েলি এই নেতা অঙ্গীকার করেছেন, হামাস বা ফিলিস্তন কর্তৃপক্ষ গাজা শাসন করতে পারবে না।

গত রবিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। এরপরেই নেতানিয়াহুর পক্ষ থেকে এমন মন্তব্য এলো।

ট্রাম্পের পরিকল্পনাকে সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ। তিনি সোমবার ঘোষণা দিয়েছেন যে গাজা থেকে ফিলিস্তিনিদের ‘স্বেচ্ছায় প্রস্থান’র জন্য একটি বিশেষ অধিদপ্তর প্রতিষ্ঠা করবেন।

গত ১৫ মাস ধরে যুদ্ধের পর গাজায় গত ১৯ জানুয়ারি থেকে হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি চলছে। এই যুদ্ধে ৪৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com