রবিবার, ১২:০২ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

কানাডায় অবতরণের সময় উল্টে গেল বিমান, আহত ১৮

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৪ বার পঠিত

কানাডায় অবতরণের সময় যাত্রীবাহী একটি বিমান উল্টে গেছে। ডেল্টা এয়ারলাইন্সের এই বিমানটিতে ৮০ জন আরোহী ছিলেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, এ দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে আরও জানায়, কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ৮০ জন যাত্রী বহনকারী একটি যাত্রীবাহী বিমান উল্টে গেছে। এতে কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। গুরুতর আহতদের মধ্যে একজন শিশুও রয়েছে।

সোমবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।

এদিকে দুর্ঘটনা প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে বিমানবন্দর জানিয়েছে, জরুরি দলগুলো ঘটনাস্থলে আসছে। সমস্ত যাত্রী এবং ক্রুদের খোঁজ নেওয়া হচ্ছে।

অপরদিকে এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি অরঞ্জ সংবাদ সংস্থাকে জানিয়েছে, আহত শিশুটিকে টরন্টোর সিককিডস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং গুরুতর আহত দুই প্রাপ্তবয়স্ককে অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে।

কানাডায় এ বিমান দুর্ঘটনার কারণ এখনো জানা না গেলেও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানটি দুর্ঘটনার সময় টরন্টোর এই বিমানবন্দর এলাকায় শীতকালীন ঝড়ের পাশাপাশি প্রবল বাতাস এবং তুষারপাত হচ্ছে।

উল্লেখ্য, গত সপ্তাহের তুষারপাত ছাড়াও এই সপ্তাহান্তে আনুমানিক ২২ সেন্টিমিটার (৮.৬ ইঞ্চি) তুষারে ঢেকে গেছে কানাডিয়ান এই বিমানবন্দরটি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com