রবিবার, ১২:০৩ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

ভারতের আরও ১১৬ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭০ বার পঠিত

যুক্তরাষ্ট্র আরও ১১৬ অবৈধ অভিবাসীকে ভারতে ফেরত পাঠিয়েছে। গতকাল শনিবার রাতে মার্কিন বিমান বাহিনীর একটি বিশেষ প্লেনে করে তাদের ফেরত পাঠানো হয়। প্লেনটি ভারতের অমৃতসরের শ্রী গুরু রাম দাস জি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এবার অবৈধ অভিবাসীদের মধ্যে পাঞ্জাব প্রদেশের ৬৫ জন রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর এটা দ্বিতীয় ঘটনা। এর আগেও শতাধিক ভারতীয়কে অপরাধীদের মতো হাত কড়া পরিয়ে বিশেষ ফ্লাইটে করে ফেরত পাঠানো হয়। তবে এবারের ফেরত পাঠানোর বিষয়টি এমন সময় ঘটল যখন মাত্র দুই দিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রতিবেদনে বলা হয়, আগে থেকে খবর ছিল মার্কিন বিমান বাহিনীর সি-১৭ মডেলের গ্লোবমাস্টার নামের প্লেনে করে ১১৯ জন অবৈধ অভিবাসীকে ভারতে ফেরত পাঠানো হবে। কিন্তু পরে দ্বিতীয় ধাপের জন্য ১১৬ জনের তালিকা চূড়ান্ত করা হয়। এসকল অবৈধ অভিবাসীর মধ্যে ৬৫ জন পাঞ্জাবের, ৩৩ জন হরিয়ানার, আটজন গুজরাটের, দুইজন করে উত্তরপ্রদেশ, গোয়া, মহারাষ্ট্র এবং রাজস্থানের। একজন করে হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীরের।

সূত্রের তথ্য মতে, এসব অবৈধ অভিবাসীর বেশিরভাগের বয়স ১৮ থেকে ৩০ এর কোটায়। ভারতে ফেরত আসা অবৈধ অভিবাসীদের গ্রহণ করতে অনেকের পরিবারই বিমানবন্দরে ভিড় জমায়। কড়া নিরাপত্তার মধ্যে অভিবাসীদের পরিবারের হাতে তুলে দিয়েছে কর্তৃপক্ষ।

গত সপ্তাহে ১০৪ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com