রবিবার, ১২:৪৮ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

দুই সপ্তাহ পর ফের নেতানিয়াহুর বিচার শুরু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৪ বার পঠিত

দুই সপ্তাহ স্থগিতের পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির বিচার সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে ফের শুরু হয়েছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।

বিচার কার্যক্রমের শুরুতে তেল আবিব জেলা আদালতে বিচারকদের উদ্দেশে দেওয়া নেতানিয়াহুর বক্তব্য উদ্ধৃত করে চ্যানেল ১২ বলেছে, ‘রাজনৈতিকভাবে দারুণ অনুভব করছি; আমি একটি ঐতিহাসিক সফরে ছিলাম এবং আমি বেশ সন্তুষ্ট।  চিকিৎসাগতভাবে, এটি একটি কঠিন এবং ক্লান্তিকর সপ্তাহ ছিল; আমি এখন অ্যান্টিবায়োটিক গ্রহণ করছি। ’

২০২৪ সালের ১০ ডিসেম্বর থেকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আটবার আদালতে হাজির হন।  ডিসেম্বরে তার প্রোস্টেট অপসারণের অস্ত্রোপচারের কারণে তার বিচার স্থগিত করা হয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০১৯ সালে তার বিরুদ্ধে দুর্নীতির পৃথক তিনটি মামলা করা হয়।  তার বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ রয়েছে।

যদিও নেতানিয়াহু এসব অভিযোগকে অস্বীকার করে এগুলোকে ‘ভুয়া’ বলে অভিহিত করেছেন।  তবে তিনিই দেশের ইতিহাসে পথম ক্ষমতাসীন নেতা যার বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়েছে।

ইসরাইলি আইন অনুসারে, সুপ্রিম কোর্ট যতক্ষণ না তাকে দোষী সাব্যস্ত করে, ততক্ষণ তাকে পদত্যাগ করতে হবে না।  এই বিচারিক প্রক্রিয়ায় বেশ কয়েক মাস সময় লাগতে পারে।

এছাড়া নেতানিয়াহু যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগেরও মুখোমুখি হয়েছেন।  আন্তর্জাতিক অপরাধ আদালত ২০২৪ সালের নভেম্বরে গাজায় নৃশংসতার জন্য তার এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com