রবিবার, ১২:৪৯ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

তিন ইসরায়েলির বিনিময়ে মুক্তি পাচ্ছেন ১৮৩ ফিলিস্তিনি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৪ বার পঠিত

অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের কাছে জিম্মি থাকা ৩ ইসরায়েলিকে মুক্তি দেওয়া হচ্ছে। বিনিময়ে ইসরায়েলের পক্ষ থেকে মুক্তি দেওয়া হচ্ছে ১৮৩ জন ফিলিস্তিনিকে। আজ শনিবার এই বন্দি বিনিময় অনুষ্ঠিত হবে বলেল জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটির র প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার মুক্তি পেতে যাওয়া তিন ইসরায়েলি পুরুষ জিম্মির নাম প্রকাশ করেছে হামাস। এই তালিকায় রয়েছে এলি শারাবি, ওর লেভি এবং ওহাদ বেন আমি নামের তিন ইসরায়েলি জিম্মি।

গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হওয়ার পর এরইমধ্যে ১৮ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছে ৩৮৩ ফিলিস্তিনি। যুদ্ধবিরতির প্রথম ধাপে ৩৩ জিম্মিকে মুক্তি দেবে হামাস। এর মধ্যে আটজন মারা গেছেন বলে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে। এ সময়ের মধ্যে প্রায় ১৯০০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরাইল।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেছেন, গাজা বর্তমানে বসবাসের অযোগ্য একটি স্থানে পরিণত হয়েছে। জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে গোলাবারুদ, ধ্বংস হয়ে গেছে বাড়িঘর। এ অবস্থায় বাসিন্দাদের অন্য কোথাও সরে যাওয়াই যুক্তিসঙ্গত বলে দাবি করেন তিনি। তবে গাজার বাসিন্দাদের মিসর এবং জর্ডানে সরিয়ে নেয়ার প্রস্তাবের প্রতিবাদ জানিয়েছে জর্ডানের বাসিন্দারাও। শুক্রবার জর্ডানের আম্মানে জড়ো হয়ে গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি ট্রাম্পের পরিকল্পনার তীব্র নিন্দা জানান তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com