বুধবার, ০৮:৩৮ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

পিরোজপুরে আ. লীগ সভাপতি আউয়ালসহ অন্য নেতাদের বাড়িতে আগুন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৬ বার পঠিত

গত ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ভাষণকে কেন্দ্র করে পিরোজপুরে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। এ বিক্ষোভের এক পর্যায়ে আওয়ামী লীগের সভাপতি আউয়ালের বাড়িসহ বিভিন্ন নেতাদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

গতকাল বুধবার রাত সাড়ে ১০টা থেকে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানান ছাত্র-জনতা। পরে রাত ১টার দিকে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও তার ভাই পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান মালেকের বাড়ি ভাঙচুর করে। এরপর ওই বাড়িগুলোতে আগুন ধরিয়ে দেওয়ারও ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার পর থেকেই বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন জায়গায় মিছিল ও বিক্ষোভ করা শুরু করে। এরপর রাত ১টার দিকে একদল ছাত্র জনতা পিরোজপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে শহরের পাড়েরহাট সড়কের জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও তার ভাই পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মালেকের বাড়ি গিয়ে ভাঙচুর এবং আগুন লাগিয়ে দেয়। পরে শহরের নতুন বাস স্ট্যান্ড এলাকায় সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান মালেকের মালিকানাধীন একটি ফিলিং স্টেশনেও ভাঙচুর করে।

এ সময় জনতাকে আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

এদিকে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফুলুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের গ্রামের বাড়িতেও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

উল্লেখ্য, এর আগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ৫ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাষণ দেবেন। এরপর রাত ৯টায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিলে পিরোজপুরের ছাত্র জনতা বিক্ষোভে ফেটে পড়েন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com