রবিবার, ০১:২০ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

ট্রাম্পের বাউন্ডারির জবাবে ছক্কা হাকালো চীন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৬ বার পঠিত

চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের এমন কাণ্ডে পাল্টা ছুড়েছে চীন। তারা একধাপ এগিয়ে মার্কিন পণ্যে বসিয়েছে আরও পাঁচ শতাংশ বেশি তথা ১৫ শতাংশ শুল্ক।

আজ চীনা জিনিসের ওপর আমেরিকা শুল্ক বসানোর ঘোষণা দেয়। ঘোষণা আসার কয়েক মিনিটের মাঝেই চীনের অর্থ মন্ত্রণালয় জানায়, তারাও শুল্ক বসাবে। একই সঙ্গে বেজিংয়ের অ্যান্টি মনোপলি ওয়াচডগ গুগুল নিয়েও তদন্ত শুরু করেছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা বেশ কিছু জিনিস আমদানির উপর নিয়ন্ত্রণ চালু করেছে।

আমেরিকা শুধু চীনের পণ্য নয়, কানাডা ও মেক্সিকোর পণ্যেও বসাতে যাচ্ছে বাড়তি ভ্যাট। তবে ডোনাল ট্রাম্প আপাতত সেই সিদ্ধান্ত স্থগিত রেখেছেন।

ট্রাম্প বলেছেন, ৩০ দিনের জন্য কানাডা ও মেক্সিকোর পণ্যের উপর ২৫ শতাংশ হারে শুল্ক বসানোর সিদ্ধান্ত স্থগিত রাখা হলো। সীমান্তে আরো কড়া ব্যবস্থা নিতে কানাডা রাজি হয়েছে। তারা ফেনটানিলসহ অন্য মাদক পাচার বন্ধ করবে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও জানিয়েছেন, তারা আমেরিকার পণ্যের উপর যে ২৫ শতাংশ হারে মাসুল বসিয়েছিলেন, তা বাতিল করা হয়েছে।

ট্রাম্প বলেছেন, ‘প্রেসিডেন্ট হিসেবে আমার দায়িত্ব হলো আমেরিকার সব নাগরিকের সুরক্ষা নিশ্চিত করা। আমি আলোচনায় সন্তুষ্ট। তাই ৩০ দিনের জন্য মাসুল বসানোর সিদ্ধান্ত স্থগিত রাখছি।’

সোমবার একটি আলাদা বিবৃতিতে ট্রাম্প জানিয়েছিলেন, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবউমের সঙ্গে আলোচনার পর তিনি মেক্সিকোর পণ্যের উপর মাসুল বসানোর সিদ্ধান্ত ৩০ দিন স্থগিত রাখছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com