রবিবার, ০১:২০ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো শুরু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৩ বার পঠিত

যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো শুরু হয়েছে। সামরিক বাহিনীর একটি বিমানে করে তাদের ফেরত পাঠাচ্ছেন ট্রাম্প।

রয়টার্সের এক প্রতিবেদনে মার্কিন একজন কর্মকর্তার বরাতে বলা হয়েছে, সামরিক পরিবহনে করে ট্রাম্প প্রশাসনের অভিবাসী ফেরত পাঠানোর মধ্যে সবচেয়ে দূরত্ব গন্তব্য হলো ভারত।

এর আগে গুয়াতেমালা, পেরু, হন্ডুরাসের মতো দেশেও সারিক বিমানে করে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠিয়েছিল ট্রাম্প প্রশাসন। এদিকে অবৈধ অভিবাসীদের সামরিক বিমানে করে ফেরত পাঠানোর বেশ কিছু ছবি সম্প্রতি প্রকাশ করেছিল হোয়াইট হাউজ। তাতে দেখা গিয়েছিল, মানুষকে সারিবদ্ধ করে বিমানে তোলা হচ্ছে। তাদের সকলের কোমরে বাঁধা রয়েছে চেন। যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল।

অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক বাহিনীর সহযোগিতা নিচ্ছেন। যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন, সামরিক বাহিনীর বিমান ব্যবহার এবং সামরিক ঘাঁটিতে অভিবাসীদের রাখা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানিয়েছেন, সামরিক বাহিনীর সি-১৭ বিমানে করে অভিবাসীদের একটি ফ্লাইট ভারতের উদ্দেশে রওনা দিয়েছে। যেটি পৌঁছাতে মাত্র ২৪ ঘণ্টা সময় লাগবে।

হিন্দুস্তান টাইমস তাদের প্রতিবেদনে বলেছে, এই প্রথম ভারতীয় অবৈধ অভিবাসীদের এভাবে ‘ডিপোর্ট’ করল যুক্তরাষ্ট্র।

প্রতিবেদন অনুযায়ী, আমেরিকায় ভারতীয় অবৈধ অভিবাসীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করে এর আগে নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছিলেন ট্রাম্প। এই নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ‘ভারত সঠিক কাজ করবে’।

এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলেছেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও। তিনি জানিয়ে দিয়েছিলেন, কোনো ভারতীয় নাগরিক যদি অবৈধ ভাবে আমেরিকায় বসবাস করে থাকেন তাহলে তাদের ফেরত নিতে আপত্তি নেই।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেই অভিবাসন এবং নাগরিকত্ব নিয়ে একের পর এক কঠোর নীতি কার্যকর করছেন ডোনাল্ড ট্রাম্প। নিজ দপ্তরে প্রথমদিনেই একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। এর পরেই বহু ভারতীয় অভিবাসীর মাথায় গভীর চিন্তার রেখা দেখা দেয়।

তবে এভাবে সামরিক বিমানে করে ভারতীয়দের ফেরত পাঠানোর বিষয়টি দিল্লি কোন চোখে দেখবে, তা নিয়ে চর্চা শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com