বুধবার, ০৪:৫০ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

অনলাইনে মামলা দায়েরের নির্দেশ প্রধান উপদেষ্টার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯০ বার পঠিত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পুলিশকে সারা দেশে অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ নির্দেশনা দেন।

বর্তমানে কোনো মামলা দায়ের করতে হলে সরাসরি কাছাকাছি থানায় যেতে হয়, যা সময়সাপেক্ষ ও নানান ধরনের দুর্ভোগের সৃষ্টি করে।

অধ্যাপক ইউনূস বলেন, ‘পুলিশের উচিত ৯৯৯-এর মতো একটি নির্দিষ্ট হটলাইন নম্বর প্রতিষ্ঠা করা, যেন দেশের যেকোনো স্থান থেকে অভিযোগকারী প্রথম তথ্য প্রতিবেদন (এফআইআর) দায়ের করতে পারেন। এটি জনগণের মামলা দায়েরের ঝামেলা কমাবে। তিনি পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে শিগগিরই অনলাইনে এফআইআর দায়েরের জন্য একটি নতুন ফোন নম্বর চালু করার নির্দেশ দেন।’

প্রধান উপদেষ্টা আইজিপিকে অনলাইনে মামলা দায়ের-সংক্রান্ত তথ্য প্রদানের জন্য একটি বিশেষ কল সেন্টার স্থাপন করারও নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, ‘যারা অনলাইনে মামলা দায়ের করতে সমস্যায় পড়বেন, তারা সহজেই এই কল সেন্টার থেকে সহায়তা নিতে পারবেন।’

এ বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী এবং স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com