শনিবার, ০২:৪৬ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গৌরনদীতে ফায়ার ফাইটারের আত্মহত্যা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪৮ বার পঠিত
পরিবারের একের পর এক শোক সইতে না পেরে বাড়ির পাশের একটি বাঁশ বাগানে শনিবার বিকেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন রফিকুল ইসলাম (৩২) নামের এক যুবক। এক সন্তানের জনক নিহত রফিকুল ইসলাম জেলার গৌরনদী উপজেলার পশ্চিম বার্থী গ্রামের মোশাররফ হাওলাদারের ছেলে।

তিনি পটুয়াখালী জেলা সদরের ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার ছুটিতে বাড়িতে আসেন রফিকুল ইসলাম। শনিবার বিকেল তিনটার দিকে বাড়ির পাশের বাঁশ বাগানে সবার অজান্তে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করেন।
সূত্রমতে, সম্প্রতি তার ছোট ভাই সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। এরপূর্বে তার বোন মৃত্যুবরণ করেন। এরপর থেকেই রফিকুল ইসলাম অনেকটা মানসিকভাবে ভেঙ্গে পরেন।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। এছাড়া আত্মহত্যার কারণ জানার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com