রবিবার, ০২:০২ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

ইউক্রেনে ভয়াবহ হামলায় নিহত ১৫

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৬ বার পঠিত

ইউক্রেনে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এ হামলায় চার শিশুসহ১৬ জন আহত হয়েছেন।দেশটির বিমান বাহিনীর বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এতে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার ইউক্রেনজুড়ে ১২৩টি ড্রোন এবং ৪০টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কো। আবাসিক ভবন ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে নির্বিচারে চালানো এসব হামলায় ১৮টি আবাসিক ভবন, একটি স্কুল ও জ্বালানি অবকাঠামো ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, বিধ্বংসী এ মিসাইল আক্রমণ ইউক্রেনের জ্বালানি শক্তির অবকাঠামোকে লক্ষ্য করেই চালানো হয়েছিল এবং তারা একদিনে ১০৮টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।

এদিকে রাশিয়ার অর্ধেকের বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনী। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন এবং রুশ আগ্রাসনের বিরুদ্ধে আরও দৃঢ় সমর্থনের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।

ইউক্রেনের জরুরি পরিষেবা জানিয়েছে, সীমান্ত থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে পোলতাভা শহরের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় চার শিশুসহ ১৬ জন আহত হয়েছে। হামলায় অন্তত ১৮টি ভবন, একটি কিন্ডারগার্টেন এবং জ্বালানি অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com