বৃহস্পতিবার, ১০:৪১ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

স্বৈরশাসক আসাদের বাথ পার্টি বিলুপ্ত ঘোষণা, সংবিধান স্থগিত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১০৮ বার পঠিত

অন্তর্বর্তী সরকার গঠনের মাধ্যমে সিরিয়ায় রাজনৈতিক পন্থায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে এ সরকারের প্রেসিডেন্ট হিসেবে দেশটির বিদ্রোহী নেতা আহমেদ আল-শারার নাম ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে সিরিয়ার সংবিধান স্থগিত করা হয়েছে। ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল–আসাদের বাথ পার্টিও বিলুপ্ত করা হয়েছে। এ ছাড়া দেশটির বিদ্যমান সশস্ত্র বাহিনীগুলো বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার (এসএএনএ) বরাতে আজ বৃহস্পতিবার আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল বুধবার সানার খবরে বলা হয়, অন্তর্বর্তী সরকার পরিচালনার জন্য আল-শারাকে একটি অস্থায়ী আইন পরিষদ গঠনের ক্ষমতাও দেওয়া হয়েছে। নতুন একটি সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত এ আইন পরিষদ নিজেদের দায়িত্ব পালন করবে।

সিরিয়ার কার্যত নতুন সরকারের সামরিক পরিচালনা খাতের মুখপাত্র হাসান আবদেল গনি ওই ঘোষণা দিয়েছেন। দেশটির বিদ্যমান সশস্ত্র বাহিনীগুলোর বিলুপ্তিও ঘোষণা করেন তিনি।

মুখপাত্র গনি বলেন, ‘সশস্ত্র বাহিনী বিলুপ্ত ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে তা একীভূত করা হয়েছে।’ সিরিয়ার ক্ষমতাচ্যুত সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থাও বিলুপ্ত বলে ঘোষণা করেছেন আবদেল গনি। তিনি আরও বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল–আসাদের বাথ পার্টি বিলুপ্ত করা হয়েছে।

২০১১ সালে আরব বসন্তের ঢেউ সিরিয়ায় পৌঁছালে বাশারের বিরুদ্ধে গণপ্রতিবাদ শুরু হয়। শুরুতে তরুণদের বিক্ষোভ হিসেবে যাত্রা শুরু করা আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় পূর্ণাঙ্গ গৃহযুদ্ধে।

এবার গত ৮ ডিসেম্বর সিরিয়ায় বিদ্রোহীদের আক্রমণের মুখে পালিয়ে রাশিয়ায় যান সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com