বৃহস্পতিবার, ০১:১৪ পূর্বাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীর বাউরগাতী ফুটবল চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বিএনপি নেতা রফিকুল ইসলাম কাজলকে পদায়ন করা হলো বরিশাল উত্তর জেলা বিএনপির দপ্তরের দায়িত্বে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের কাজে আসছে না ২৪৩ কোটির দুই ভবন ঈদে মিলাদুন্নবীতে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে অনেক মুখোশধারী: আইনমন্ত্রী বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ভিসা সাক্ষাৎকার স্থগিত সব মানুষকে সঙ্গে নিয়ে চলবে বিএনপি: সমাজকল্যাণ মন্ত্রী বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত 

তিনজনকে বাদ দিয়ে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার চূড়ান্ত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৪১ বার পঠিত

স্থগিত করা সাহিত্য পুরস্কারের তালিকা কিছুটা বদলে পুনঃপ্রকাশ করেছে বাংলা একাডেমি। আগের তালিকা থেকে তিনজন লেখককে বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে।

বাদ পড়া তিনজন হলেন মোহাম্মদ হাননান, ফারুক নওয়াজ এবং সেলিম মোরশেদ। তারা যথাক্রমে মুক্তিযুদ্ধে, শিশুসাহিত্যে এবং কথাসাহিত্যে পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।

এদের মধ্যে কথাসাহিত্যে ২০২৪ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের মনোনীতদের তালিকায় থাকা সেলিম মোরশেদ আগেই বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারকে প্রত্যাখ্যান করেছেন।

বুধবার দিবাগত মধ্যরাতে স্থগিতকৃত পুরস্কৃত লেখক তালিকা চূড়ান্ত করে প্রকাশ করে বাংলা একাডেমি।

গত ২৩ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি জানায়, এবার ১০ জন সাহিত্যিক বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন। এরপর সমালোচনার মুখে দুদিনের মাথায় শনিবার সন্ধ্যায় বাংলা একাডেমির মহাপরিচালক আরেক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে পুরস্কার স্থগিতের সিদ্ধান্তের কথা জানান।

অনধিক তিন কর্মদিবসের মধ্যে পুনর্বিবেচনার পর তালিকাটি পুনঃপ্রকাশ করা হবে বলেও উল্লেখ করা হয় সেই বিজ্ঞপ্তিতে। চারদিনের মাথায় বুধবার দিবাগত মধ্যরাতে তালিকাটি পুনঃপ্রকাশ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com