রবিবার, ০২:০২ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

ট্রাম্পের বৈদেশিক সাহায্য বাতিলের নির্বাহী আদেশ স্থগিত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৯৯ বার পঠিত

একজন মার্কিন বিচারক ফেডারেল প্রোগ্রামের জন্য তহবিল বন্ধ করার নির্দেশনা সংক্রান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাহী আদেশ সাময়িকভাবে স্থগিত করেছেন।

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৫টায় ট্রাম্পের ওই আদেশ কার্যকর হওয়ার হওয়ার কথা ছিল।

তার আগেই এই স্থগিতাদেশ জারি করা হয়। খবর আল জাজিরা

 

ডিস্ট্রিক্ট বিচারক লোরেন এল. আলিখানের জারি করা এই স্বল্পমেয়াদী স্থগিতাদেশের ফলে মার্কিন প্রশাসন ফেডারেল প্রোগ্রামগুলোর তহবিল বন্ধ করার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে না।

স্থগিতাদেশে আলিখান বলেছেন, তার সামনে এই বিষয়টি উত্থাপনের পর স্থিতাবস্থা বজায় রাখার স্বার্থেই এই এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে।  বিচার বিভাগের একজন আইনজীবীর কাছে জিজ্ঞাসা করে তিনি জেনেছেন, কোন কোন প্রোগ্রামগুলো ট্রাম্পের স্থগিতাদেশের আওতায় পড়বে সরকার তা এখনো জানে না।

আলিখান আশা করছেন যে তিনি আগামী সপ্তাহের শুরুতে এর উপর একটি দীর্ঘমেয়াদী স্থগিতাদেশ দেওয়া বিবেচনা করবেন।

সমালোচকরা আগেই সতর্ক করেছিলেন, ট্রাম্পের এই আদেশটি বাস্তবায়িত হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, দারিদ্র্য হ্রাস এবং দুর্যোগ সহায়তা প্রকল্পগুলোকে বিঘ্নিত করতে পারে।

কিন্তু ট্রাম্পের কর্মকর্তাদের যুক্তি ছিল, ট্রাম্প অগ্রাধিকার ভিত্তিতে বৈচিত্র্য-সমতা এবং অন্তর্ভুক্তি (ডিইআই) প্রোগ্রামের মত যে সকল প্রোগ্রামগুলো  বন্ধ করতে চান তার জন্য এই স্থগিতাদেশটি প্রয়োজন।

ফেডারেল বাজেটের আওতাভুক্ত অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট একটি নোটে জানিয়েছে, ট্রাম্পের স্থগিতাদেশটিতে ‘বিদেশি সাহায্যের জন্য’ এবং ‘নন-গভর্নমেন্টাল সংস্থার’ জন্য দেওয়া অর্থ বরাদ্দও অন্তর্ভুক্ত ছিল।

হোয়াইট হাউস বলেছে, এই আদেশ সামাজিক নিরাপত্তা এবং মেডিকেয়ার পেমেন্ট বা সরাসরি ব্যক্তিদের দেওয়া সহায়তাকে প্রভাবিত করবে না। যার মানে হলো দরিদ্রদের জন্য খাদ্য সহায়তা প্রকল্পগুলি এই মুহূর্তে প্রভাবিত হবে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com