রবিবার, ০২:০২ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

ভারতে কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে ১৫ জনের মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৯৫ বার পঠিত

ভারতের প্রয়াগরাজে কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

আজ বুধবার এক চিকিৎসকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

নাম প্রকাশে অনিচ্ছুক কুম্ভ মেলা এলাকায় থাকা এক চিকিৎসক এএফপিকে বলেন, ‘এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। অন্যান্যরা চিকিৎসাধীন।’

দুর্ঘটনাস্থল থেকে আহতদের সরিয়ে নিতে দেখা গেছে উদ্ধারকারী দলগুলোকে।

আজ বুধবার কুম্ভ মেলার সবচেয়ে পবিত্র দিন। যেখানে লাখ লাখ মানুষ গঙ্গা ও যমুনা নদীর মিলনস্থলে পাপ মোচনের জন্য স্নানে যায়।

স্থানীয় সরকারি কর্মকর্তা অঙ্কশা রানা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) সংবাদ সংস্থাকে জানান, ভিড় নিয়ন্ত্রণের ব্যারিকেড ভেঙে যাওয়ায় পদপিষ্ট হওয়ার ঘটনাটি ঘটে ।

প্রসঙ্গত, ভারতের ধর্মীয় উৎসবগুলোতে জনসমাগমের সময় মৃত্যুর ঘটনা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া অনেক মানুষের অংশগ্রহণের কারণে এ রকম ঘটনার রেকর্ড আগেও ছিল কুম্ভ মেলায়।

২০১৩ সালে কুম্ভ মেলায় ৩৬ জন পদপিষ্ট হয়ে মারা যান।

১৯৫৪ সালে কুম্ভ মেলা চলাকালে পদপিষ্ট বা ডুবে চার শতাধিক লোকের মৃত্যু হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com