বৃহস্পতিবার, ১১:২১ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

দ্রুত দেশে ফিরতে উদগ্রীব খালেদা জিয়া

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১০০ বার পঠিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘খালেদা জিয়া দেশে ফেরার জন্য অত্যন্ত উদগ্রীব। গতকালকেও উনি বলেছিলেন, চলো আমরা দ্রুত বাংলাদেশে ফিরে যাই। দেশই আমাদের জন্য ভালো।’

গতকাল মঙ্গলবার স্থানীয় সময় এশার নামাজের পর বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘খালেদা জিয়া দীর্ঘদিন স্বৈরাচারের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারারুদ্ধ ছিলেন। উনার বেশ কিছু পরীক্ষা আমরা করিয়েছি, যেগুলো এখানেও সম্ভব হয়নি। সেগুলো উনারা (লন্ডন ক্লিনিক) করিয়েছে। কিন্তু তার রিপোর্ট আমরা এখনও পাইনি। সেগুলো পাওয়ার পর পরই সিদ্ধান্ত হবে উনি কত দ্রুত বাংলাদেশে ফিরে যাবেন।’

বিএনপি নেত্রী আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন জানিয়ে তিনি বলেন, ‘ছেলে তারেক রহমান এবং দুই ছেলের বউ ডা. জোবাইদা রহমান ও শর্মিলা রহমানসহ তিন নাতনির সঙ্গে খালেদা জিয়া একসঙ্গে থাকেন। স্বাভাবিকভাবে মানুষ যখন তার নিকট আত্মীয়ের সঙ্গে থাকেন, তখন অনেকটা প্রফুল্ল থাকেন। চিকিৎসকসহ সবার নিরলস প্রচেষ্টায় তিনি অনেকটা আগের চেয়ে সুস্থ আছেন। শারীরিক অবস্থা অনেক স্থিতিশীল।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমরা সবার কাছে কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেছেন।’

দেশের সার্বিক অবস্থা যে দিকে যাচ্ছে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য খালেদা জিয়া মানসিকভাবে আপনাদের পাশে আছেন এবং থাকতে চান জানিয়ে ডা. জাহিদ বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য উনি আগেও যেমন আপোষহীন ছিলেন, এখনও তিনি মনে করেন দ্রুততার সঙ্গে দেশে গণতন্ত্র ফিরে আসবে। মানুষ একটি গণতান্ত্রিক পরিবেশ পাবে। সবাই ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com