বৃহস্পতিবার, ১০:৪২ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

১৭৬ আরোহী নিয়ে দক্ষিণ কোরিয়ায় বিমানে আগুন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১০৫ বার পঠিত

দক্ষিণ কোরিয়ার বুসান শহরের গিমহে আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী একটি বিমানে আগুনের ঘটনা ঘটেছে। বিমানটিতে ১৭৬ আরোহীর মধ্যে ১৬৯ জন যাত্রী ও ৭ জন কেবিন ক্রু ছিলেন। এ অগ্নিকাণ্ডে প্রাণহানি না হলেও তিনজন আহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

দক্ষিণ–পূর্বের বুসান শহরের গিমহে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হংকংয়ের উদ্দেশে উড্ডয়নের অপেক্ষায় থাকা এয়ার বুসানের একটি উড়োজাহাজে এই অগ্নিকাণ্ড হয়। রাত সাড়ে ১০টার কিছু আগে যাত্রীবাহী উড়োজাহাজটিতে আগুন ধরে।

বুসান ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, বিমানের সবাইকে নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে। তবে তিনজন সামান্য আহত হয়েছেন।

এর আগে গত ২৯ ডিসেম্বর থাইল্যান্ডের ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে ১৮১ যাত্রী নিয়ে ছেড়ে আসা জেজু এয়ারে দুর্ঘটনা ঘটে। জেজু এয়ারের ওই ফ্লাইটে ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন। দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে এটি। এতে ওই উড়োজাহাজের ১৭৯ যাত্রীর প্রাণহানি হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com