বুধবার, ০৮:৩৪ পূর্বাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

হবিগঞ্জে প্রবাসী দিপু হত্যা মামলায় ৩৭ আসামি কারাগারে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১৪২ বার পঠিত

হবিগঞ্জে সৌদি আরব প্রবাসী কাজী দিপু হত্যা মামলায় ৩৭ জন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন মামলার আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ইতোপূর্বে গ্রেফতার ৬ আসামিকে হত্যা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

কারাগারে পাঠানো আসামিরা হলেন কালনী গ্রামের ইউপি মেম্বার লুৎফুর রহমান সাস্তু, সাবেক মেম্বার আব্দুর রাজ্জাক, জসিম উদ্দিন, সবর উদ্দিন, অলি উদ্দিন, শামসুদ্দিন, মুতি মিয়া, জজ মিয়া, মধু মিয়া, ইদু মিয়া, কামরুল হাসান, জাহির মিয়া, ইব্রাহিম, ইসমাইল হোসেন, লায়েছ মিয়া, আতাব মিয়া, নিজাম উদ্দিন, তৌফিক মিয়া, আব্দুল আওয়াল, কাউছার মিয়া, জহুর আলী, তোফাজ্জল হোসেন, কাছম আলী, রহমত আলী, ইসমত আলী, রিপন মিয়া, মকসুদ মিয়া, রমজান মিয়া, গিয়াস উদ্দিন, শহিদ মিয়া, সজিব মিয়া, জয়নাল মিয়া, সাব্বির মিয়া, মকসুদ আলী, খেলু মিয়া, জিতু মিয়া, মেহের আলী, ইসলাম উদ্দিন।

এদিকে প্রবাসী দিপু হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে কাজী দিপু মিয়ার চার শিশু সন্তানসহ কয়েকশ নারী-পুরুষ হবিগঞ্জের আদালত চত্বরে মানববন্ধন করেছেন।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার কালনী গ্রামে সন্ত্রাসীদের হাতে খুন হন কাজী দিপু মিয়া। এর ১০ দিন পূর্বে কাজী দিপু মিয়া সৌদি আরব থেকে দেশে আসেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com