রবিবার, ০৮:৪২ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবারো বিএসএফের গুলিতে আহত বাংলাদেশী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবারো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে এক বাংলাদেশী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

আহত বাংলাদেশীর নাম হাবিল। তিনি শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের বেলাল উদ্দীনের ছেলে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার তেলকুপি সীমান্তে এই ঘটনা ঘটে। তবে ‘গুলির শব্দ শোনা গেছে’ বলে জানালেও বাংলাদেশী আহত হয়েছে কি-না এমন তথ্য নিশ্চিত করেনি বিজিবি।

বিজিবি ও স্থানীয়রা জানান, রাতে বেলালসহ সাত থেকে আটজন বাংলাদেশী তেলকুপি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে হাবিল আহত হন। তার বুকে গুলি লেগেছে। হাবিলকে চিকিৎসার জন্য শনিবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির ৫৯ ব্যাটায়িলয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, রাত সাড়ে ৩টার দিকে সীমান্তের ওপারে দুই থেকে তিন রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। শব্দ শোনার পর বিজিবি সদস্যরা ঘটনাস্থলের কাছাকাছি গিয়ে কোনো আলামত পায়নি। গুলির ঘটনা নিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে। পতাকা বৈঠক শেষেই বিস্তারিত বলা যাবে।

এর আগে, গত ১০ জানুয়ারি রাতে শিবগঞ্জ উপজেলার আরেক সীমান্ত আজমতপুরে বিএসএফের গুলিতে শহীদুল ইসলাম নামে এক চোরাকারবারি আহত হন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com