রবিবার, ০২:৩৬ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

ফিলিপাইনে ৫.৮ মাত্রার ভূমিকম্প

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৮১ বার পঠিত

ফিলিপাইনের মধ্যাঞ্চলে আজ ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের ফলে ভবন এবং ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার ম্যানিলা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইউএসজিএস জানিয়েছে, ফিলিপাইনের দক্ষিণ লেইত প্রদেশের সান ফ্রান্সিসকো শহরের ২৫ কিলোমিটার (১৬ মাইল) গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

সান ফ্রান্সিসকো শহরের উদ্ধারকর্মী রোক্সান স্যান্ডোভাল এএফপিকে জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে, তাদের পৌর ভবনের দেয়ালে ‘বিশাল’ ফাটল দেখা গেছে।

স্যান্ডোভাল বলেন, এটি একটি শক্তিশালী ভূমিকম্প ছিল এবং এক মিনিট পর্যন্ত স্থায়ী ছিল।

তিনি বলেন, রাস্তাঘাট এবং ঘরবাড়ির ক্ষতির তীব্রতা পরীক্ষা করার জন্য একটি দল মোতায়েন করা হয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় ’রিং অফ ফায়ার’ এর পাশে, জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে বিস্তৃত তীব্র ভূমিকম্প এবং আগ্নেয়গিরির বৃত্তে অবস্থিত ফিলিপাইনে ভূমিকম্প নিত্যনৈমিত্তিক ঘটনা।

বেশিভাগ ভূমিকম্পই এতটাই দুর্বল যে, মানুষ তা অনুভব করতে পারে না, কিন্তু শক্তিশালী এবং ধ্বংসাত্মক ভূমিকম্পগুলো এলোমেলোভাবে আসে এবং কখন এবং কোথায় ঘটবে তা ভবিষ্যদ্বাণী করার জন্য কোনো প্রযুক্তি নেই।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com