শুক্রবার, ০৬:৩৯ পূর্বাহ্ন, ০৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন গৌরনদীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন নজরুলের মতো বিরল প্রতিভা শত বছরেও জন্ম নেয় না: জহির উদ্দিন স্বপন  মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

হজ ও ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশিকা জারি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সৌদি আরবের হালনাগাদ স্বাস্থ্যবিধি অনুসারে হজ ও ওমরাহ যাত্রীদের জন্য মেনিনজাইটিস টিকা গ্রহণ বাধ্যতামূলক করার জন্য নতুন নির্দেশিকা জারি করেছে।

এই নির্দেশিকা ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম আজ সোমবার এ বিষয়ে সকল বিমান সংস্থা ও বিমানবন্দর স্টেকহোল্ডারদের কাছে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে নতুন শর্তের বিষয়টি তুলে ধরা হয়েছে।

নির্দেশিকা অনুসারে, এই নিয়মটি হজ, ওমরাহ বা ভিজিট ভিসায় সৌদি আরবে ভ্রমণকারী সকলের জন্য প্রযোজ্য হবে।

ওমরাহ ও হজযাত্রীদের ভ্রমণের কমপক্ষে ১০ দিন আগে মেনিনজাইটিস টিকা গ্রহণ করতে হবে এবং ভ্রমণের সময় তাদের সাথে টিকাদান সনদ বহন করতে হবে।

তবে, এই নির্দেশিকা এক বছরের কম বয়সী শিশুদের বাধ্যতামূলক টিকাদান থেকে অব্যাহতি দিয়েছে।

এছাড়াও, গত তিন বছরের মধ্যে যারা টিকা গ্রহণ করেছেন তাদের সৌদি আরবে প্রবেশের জন্য পুনরায় টিকা গ্রহণের প্রয়োজন নেই।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আগামী ১০ ফেব্রুয়ারি থেকে সকল বিমান সংস্থাকে এই নিয়ম কার্যকর করার নির্দেশ দিয়েছে।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com