বুধবার, ১২:২১ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জিয়াউর রহমানের ৮৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে গৌরনদীর ওয়ার্ডে ওয়ার্ডে জহির উদ্দিন স্বপনের পক্ষ থেকে কম্বল বন্টন

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ১৩০ বার পঠিত

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সাংসদ জননেতা এম. জহির উদ্দিন পক্ষ থেকে রোববার বিকেলে বরিশালের বরিশালের গৌরনদী উপজেলার ৭টি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ড ও গৌরনদী পৌরসভার ৯টি ওয়ার্ডের গরীব, অসহায়, শীতার্তদের মধ্যে বিতরণের জন্য বিএনপির ওয়ার্ড নেতৃবৃন্দের মাঝে তিন হাজার পিস কম্বল বন্টন করা হয়েছে।
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের রুপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে এলাকার গরীব, অসহায়, শীতার্তদের মধ্যে বিতরণের জন্য এ কম্বল বন্টন করা হয়।
জানাগেছে, এ উপলক্ষে রোববার বিকেল সাড়ে ৩টায় গৌরনদী বাসস্ট্যান্ড শরীফ মার্কেটে এক বন্টন অনুষ্ঠানের অয়োজন করা হয়। ওই বন্টন অনুষ্ঠান থেকে স্থানীয় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ মিলে উপজেলার ৭টি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ড ও গৌরনদী পৌরসভার ৯টি ওয়ার্ডের দলীয় নেতৃবৃন্দের কাছে তিন হাজার পিস কম্বল বন্টন করেন।
কম্বল গুলো ইউনিয়ন এবং ওয়ার্ড নেতৃবৃন্দের করা তালিকা অনুযায়ী এলাকার গরীব-অসহায় শীতার্তদের মধ্যে বিতরণের জন্য ওয়ার্ড নেতৃবৃন্দকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়।
কম্বল বন্টন অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, বরিশাল সদর উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম কাজল, গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শরীফ শফিকুর রহমান স্বপন, সদস্য সচিব মোঃ ফরিদ মিয়াসহ স্থানীয় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com