রবিবার, ০৪:১০ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি মোদি!

সময়ের কন্ঠ ধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১০১ বার পঠিত

আগামী সোমবার দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।প্রথমবারের মতো রীতি ভেঙে কয়েকজন বিশ্বনেতাকে নিজের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। আমন্ত্রিত অতিথিদের মধ্যে আছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, এল সাদভাদরের প্রেসিডেন্ট নাঈব। তবে ট্রাম্পের কাছের মানুষ হিসেবে পরিচিত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না। ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেত্তিকে দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে জানান, ‘কাদের আমন্ত্রণ জানানো হয়েছে এই তালিকা দেখিনি। তবে আমি জানি পরবর্তী জাতীয় নিরাপত্তা পরামর্শক হতে যাচ্ছেন মাইক ওয়াল্টজ। তিনি প্রতিনিধি পরিষদে ভারতীয় রাজনৈতিক সমিতির চেয়ারম্যান। ’

তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প একটা বিষয়ে ঠিক আছেন। আমরা দুই দেশের মধ্যে আরও গুরুত্বপূর্ণ আলোচনা চাই। আমরা চীনের ওপর থেকে নির্ভরতা কমাতে চাই। স্বাস্থ্যখাত, ওষুধ শিল্প থেকে শুরু করে ইলেক্ট্রনিক্সে আমরা চীনের বিকল্প খুঁজছি। ভারতই আমাদের পছন্দ।’

এই কূটনীতিক জানান, তার মতে এখন কারা শপথ অনুষ্ঠানে যাচ্ছেন, সেটি খুব বড় কোনো ইস্যু নয়। বিশেষ করে মোদির জন্য। কারণ তিনি ট্রাম্পের সঙ্গে খুব শিগগিরই দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা তার। তিনি বলেন, ‘আমার আত্মবিশ্বাস আছে ট্রাম্প শপথ নেওয়ার খুব কম সময়ের মধ্যে প্রধানমন্ত্রী মোদি দ্বিপক্ষীয় বৈঠক করতে যাবেন। এছাড়া ভারত এ বছর কোয়াড সম্মেলন আয়োজন করবে। আমি আশা করছি, প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম বছরে ভারতে আসবেন। এ দুটি বিষয় বিশেষভাবে ঐতিহাসিক হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com