শুক্রবার, ০১:২৬ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

গৌরনদীতে দিনভর খোঁজাখুঁজি, ভোরে জমিতে পাওয়া গেল লাশ

গৌরনদী প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১৩৯ বার পঠিত
এস এম রুহুল আমিন। গৌরনদী
বরিশালের গৌরনদীতে নিখোঁজ শিশু সাফওয়ানের (৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোরে রাস্তার পাশে একটি পরিত্যক্ত ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। শিশু সাফওয়ান উপজেলার মধ্য হোসনাবাদ গ্রামের ইমরান শিকদারের ছেলে।

সাফওয়ানের স্বজন ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে দাদা বাড়িতে বেড়াতে এসে গতকাল বুধবার দুপুর ২টার দিকে স্থানীয় শিশুদের সাথে খেলতে গিয়ে নিখোঁজ হয় সাফওয়ান। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন দাদা বারেক শিকদার। আজ ভোরে ফজরের নামাজ শেষে স্থানীয় মুসল্লিরা রাস্তার পাশে ডোবায় শিশু সাফওয়ানের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
গৌরনদী সরিকল তদন্ত কেন্দ্রের এসআই আজাদ হোসেন জানান, ফরেনসিক টিম এসে আলামত সংগ্রহ করে লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
এ দিকে, শিশুটির লাশ পাওয়ার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অধিকাংশ সাফওয়ানের মৃত্যুকে স্বাভাবিক নয় বলে মনে করছেন। তারা এই মৃত্যুর রহস্য উদঘাটন ও জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com