বুধবার, ০১:০২ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

গৌরনদীতে সড়ক দুঘটনায় দুইজন নিহত

গৌরনদী প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ১১৪ বার পঠিত
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী বাসষ্ট্যান্ড সংলগ্ন নীলখোলা নামক এলাকায় পার্কিং করে রাখা ট্রাকের সাথে বেপরোয়াগতির মোটরসাইকেল স্বজোরে ধাক্কা লেগে চালক ও আরোহী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা এগারোটার দিকে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন, নিহত মোটরসাইকেল চালক ২২ বছর বয়সের রিমু খান উপজেলার দক্ষিণ রামসিদ্ধি গ্রামের মৃত হেদায়েত খানের ছেলে এবং আরোহী ২০ বছর বয়সের বায়জিদ শাহ কসবা গ্রামের বাহার শাহ’র ছেলে।
ওসি আরও জানিয়েছেন, শিমুল-সিফাত-শাহিক নামের একটি মালবাহী ট্রাক নীলখোলা এলাকায় মহাসড়কের পাশে পাকিং করে মাল আনলোড করছিল। এ সময় ভূরঘাটাগামী বেপরোয়াগতির নম্বর বিহীন একটি মোটরসাইকেল এসে ট্রাকের সাথে স্বরেজারে ধাক্কা লাগে।
খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে আহত রিমু খান ও আহত আরোহী বায়জিদ শাহকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা রিমু খানকে মৃত বলে ঘোষণা করেন।
আহত বায়জিদ শাহকে মুমূর্ষ অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বায়জিদ শাহ মৃত্যুবরণ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com