বুধবার, ০১:০২ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

গৌরনদীতে বালক-বালিকা অনুর্ধ ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ১১৩ বার পঠিত

এসো দেশ বদলাই পৃথিবী বদলাই শ্লোগানকে ধারন করে দেশব্যাপী তারুণ্যের উৎসব ২০২৫ পালনের অংশ হিসেবে সোমবার সকালে বরিশালের গৌরনদীতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা অনুর্ধ-১৭) শুভ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে গৌরনদী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার দাসের সভাপতিত্বে সোমবার বেলা ১১টায় সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুনার্মেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু আব্দুল্লাহ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, গৌরনদী উপজেলা প্রকৌশলী মো. অহিদুর রহমান, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সরিকল ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক মোল্লা, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলি উল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সালাহউদ্দিন।
বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো, ফখরুল আবেদীন তানভীর, মো. আবু রায়হান, জাতীয়তাবাদী ছাত্রদল গৌরনদী উপজেলা শাখার আহবায়ক মো. রুবেল গোমস্তা প্রমুখ।
উল্লেখ্য, গৌরনদী উপজেলা প্রশাসন টুর্নামেন্টটির আয়োজন করেছে। উপজেলার ৭টি ইউনিয়নের ৭টি টীম ও পৌরসভার ১টি টীম মিলে মোট ৮টি টীম এ টুর্নামেন্টে প্রতিযোগীতায় অংশ নেবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com