শুক্রবার, ১২:১৩ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

এবার বাংলাদেশি শীর্ষ কূটনীতিককে তলব করল ভারত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১১৬ বার পঠিত

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করার পরদিন দিল্লিতে বাংলাদেশি ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে পাঠিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।আজ সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরাল ইসলামকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ-ভারত সম্পর্কে  চলমান উত্তেজনা নিয়ে আলোচনা করার জন্য তাকে ডাকা হয়েছে বলে জানানো হয়।

এর আগে গতকাল রবিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণলায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল। বাংলাদেশ-ভারত সীমান্তের পাঁচটি এলাকায় নতুন করে কাঁটাতারের বেড়া তৈরি নিয়ে সৃষ্ট উত্তেজনা নিয়ে কথা বলতে তাকে তলব করা হয়। তাকে বলা হয়, সীমান্ত অঞ্চলের দ্বিপক্ষীয় চুক্তির লঙ্ঘন করছে ভারত।

বাসসের খবর অনুযায়ী, বিকাল ৩টায় প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান এবং পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে ৪৫ মিনিট বৈঠক করেন।

তবে নুরাল ইসলামের সঙ্গে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কী কথা হয়েছে তা এখনো জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com