বুধবার, ০১:০২ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

খোন্দকার মনিরকে সভাপতি, এস,এম জুলফিকারকে সম্পাদক করে গৌরনদী প্রেসক্লাবের কমিটি গঠন

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ১১০ বার পঠিত

বরিশালের ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের বিশেষ সাধারন সভা রোববার বিকেল ৪টায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ওই বিশেষ সাধারন সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে খোন্দকার মনিরুজ্জামান মনির (দৈনিক সমকাল)কে সভাপতি ও এস,এম জুলফিকার (দৈনিক আমাদের সময়)কে সাধারন সম্পাদক করে গৌরনদী প্রেসক্লাবের ৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ সভাপতি- মোঃ হানিফ সরদার (দৈনিক সংগ্রাম), কোষাধ্যক্ষ- আমিন মোল্লা (দৈনিক মতবাদ), দপ্তর সম্পাদক- আমিনা আকতার সোমা (দৈনিক আমার দেশ), নির্বাহী সদস্য- সঞ্জয় কুমার পাল (দৈনিক ভোরের কাগজ), নির্বাহী সদস্য এম. আলম (দৈনিক মানবজমিন)।
উল্লেখ্য, ২০২২ সালের মে মাসে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারন সম্পাদক ও গৌরনদী পৌর মেয়র মো. হারিছুর রহমানের প্রভাবে তার অবৈধ ক্ষমতার জোরে গৌরনদী প্রেসক্লাবের তৎকালীন সভাপতি ও দৈনিক কালের কন্ঠ’র প্রতিনিধি মোঃ আহছান উল্লাহ স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের ১০/১২জন নেতাকে সম্পুর্ন অবৈধ প্রকৃয়ায় প্রেসক্লাবের সদস্যপদ দেন। এরপর তারা প্রেসক্লাবটি দখল করে নেয়। ওই ঘটনার পর থেকে প্রেসক্লাবের বৈধ সদস্য ও পেশাদার সাংবাদিকগন আর প্রেসক্লাবে যাননি। ছাত্র-জনতার ৫ আগষ্টের গন অদ্ভূত্থানের দিন একদল দুস্কৃতিকারী তালাবন্ধ প্রেসক্লাবটির তালা ভেঙ্গে ভেতরে ঢুকে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। দখলদার যুবলীগ ও ছাত্রলীগও এলাকা ছেড়ে পালিয়ে গা ঢাকা দেয়। ফলে প্রেসক্লাবের ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের নির্ধারিত বার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠান আয়োজন করতে দখলদার গন ব্যার্থ হয়। এ অবস্থায় প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক মাত্র এক ঘন্টার নোটিশে প্রেসক্লাবের সাধারন পরিষদের সদস্য এস.এম জুলফিকার ৩১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভা আহব্বান করেন। গঠনতন্ত্র মোতাবেক প্রেসক্লাবের সাধারন পরিষদের ১২জন বৈধ সদস্যের মধ্যে দখলদারদের সহযোগী হিসেবে চিহ্নিত ৫জন বৈধ সদস্যকে ওই সভায় ডাকা হয়নি। সাধারন পরিষদের ওই ৫জন বৈধ সদস্যকে বাদ দিয়ে বাকি ৭জন বৈধ সদস্যের সবাই ওই সভায় উপস্থিত হন। সাধারন পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্য উপস্থিতি হওয়ায় প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভার কোরাম পূর্ন হয়।
ওই সভার সিদ্ধান্ত মোতাবেক ১২ জানুয়ারী ২০২৫ ইং গৌরনদী প্রেসক্লাবের বিশেষ সাধারন সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com