বুধবার, ০৯:১১ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে সম্ভব নয়: ইসি সানাউল্লাহ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ৯৪ বার পঠিত

জাতীয় সংসদের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। আজ রবিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে তিনি এ কথা জানান।

ইসি সানাউল্লাহ বলেন, ‘গণমাধ্যমে নিউজ দেখতে পাচ্ছি, একই সঙ্গে সব নির্বাচন দেয়ার কথা বলছেন। আমরা এটা নিয়ে আলোচনা করেছি। এটা আসলে বাস্তব সম্মত প্রস্তাব না। সব নির্বাচন একসঙ্গে করা সম্ভব নয়; আবার স্থানীয় সরকার নির্বাচনও একসাথে করা সম্ভব নয়। এটা নিয়ে আমরা পরে আরও বিস্তারিত আলোচনা করব।’

তিনি বলেন, ‘ইসি থেকে এনআইডি সরিয়ে নেওয়া হলে, কমিশনকে সাংবিধানিক যে দায়িত্ব দেওয়া হয়েছে তার সাংঘর্ষিক হবে। এনআইডি ডাটাবেজ কমিশন করেছে। যে কারণে এনআইডি কার্যক্রম কোনোভাবেই অন্য দপ্তরে নেওয়া যৌক্তিক হবে না।’

এনআইডি সংক্রান্ত বিষয়ে সানাউল্লাহ বলেন, ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩ বাতিল করে আগের আইনে ফিরে যেতে বিগত কমিশন ১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে চিঠি দিয়েছিল। আমরা এরই ধারাবাহিকতায় কমিশন থেকে আবারও পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এনআইডি কার্যক্রম ইসির অধীনে থাকুক তা চায় বর্তমান নির্বাচন কমিশন।’

তিনি আরও বলেন, ‘সাংবিধানিক নির্বাচন কমিশনকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা এনআইডি স্থানান্তরের সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক। এই ডাটাবেইজ ইসি করেছে। অন্য কোনো দপ্তরে এই কার্যক্রম যাওয়া আমরা যৌক্তিক মনে করি না।’

এ সময় ইভিএম নিয়ে কমিশনার বলেন, ‘ইভিএম প্রকল্প শেষ হয়েছে। তবে এখনো ইভিএম নির্বাচন কমিশনে টেকওভার করা হয়নি। আমরা জানি না ভবিষ্যতে ইভিএম কীভাবে ব্যবহার হবে। বর্তমানে যেসব ইভিএম আছে তা জরুরি ভিত্তিতে বুঝে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

কমিশন সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। সভায় অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com