বুধবার, ০২:৪১ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

তারেক রহমানের বড় হাতিয়ার হচ্ছে ছাত্রদল- জহিরউদ্দিন স্বপন

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট টাইম : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ১১৫ বার পঠিত

গৌরনদী প্রতিনিধি ॥
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহিরউদ্দিন স্বপন বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে মেরামত করে ৩১ দফার আলোকে আমরা যে কার্যক্রম বাস্তবায়ন করতে যাচ্ছি, তা দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সুস্থ্য করে আমরা সেই বাংলাদেশ তৈরী করবো। যে বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এ কাজে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বড় হাতিয়ার হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল। রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ চাই শ্লোগানে জেলার গৌরনদীতে ছাত্র সমাবেশের উদ্বোধকের বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
গৌরনদী উপজেলা, পৌর ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের আয়োজনে শনিবার সকালে উপজেলা চত্বর থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করা হয়। র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যায়ের উপাচার্য ও বিএনপির কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন অডিটরিয়ামে উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মো. রিয়াদ রহমান, জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান মিঠু, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নান, সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শরীফ শফিকুর রহমান স্বপন, সদস্য সচিব মো. ফরিদ মিয়া।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com