শুক্রবার, ১২:৫৪ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলের মধ্যেই চলছে লুটপাট, কারফিউ জারি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১১২ বার পঠিত

টানা পাঁচ দিন ধরে দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস সিটি। শহরের পূর্ব ও পশ্চিম প্রান্ত থেকে দাবানল তাণ্ডব চালাচ্ছে। গত মঙ্গলবার থেকে শুরু হয় এই দাবানল। প্রচণ্ড ঝড়ো বাতাসের কারণে আরও ভয়ঙ্কর ও বিধ্বংসী হয়ে ওঠে ও দ্রুত ছড়িয়ে দাবানল। এতে রিপোর্ট লেখা পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এই আগুনকে পারমাণবিক বোমা হামলার সঙ্গেও তুলনা করা হচ্ছে। কেউ কেউ বলছেন, যুক্তরাষ্ট্রের এই অঞ্চল এখন যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান হয়ে গেছে। নিজেদের বাড়িঘর সহায় সম্বল সব চোখের সামনেই শেষ হয়ে যাচ্ছে। পরিস্থিতি যখন প্রাণ নিয়ে বাঁচার জন্য ছুটে চলা- তখন কিছু মানুষ বাড়িঘর লুটপাটে ব্যস্ত। যে যেভাবে পারছে আগে ভাগেই লুট করে নিয়ে পালাচ্ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে লস অ্যাঞ্জেলেসের একটি শহরে কারফিউ পর্যন্ত জারি করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে ভয়াবহতম এই দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে ৩৪ হাজার একর জায়গার গাছপালা, ঘরবাড়ি সবকিছু। আগুনে এখন পর্যন্ত প্রায় ১০ হাজার স্থাপনা ধ্বংস হয়ে গেছে। হলিউডের অনেক তারকাই বাড়িঘর হারিয়েছেন।

মার্কিন আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগুনে এখন পর্যন্ত আনুমানিক ১৫০ বিলিয়ন ডলারের বেশি সম্পদের ক্ষতি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায়- ১৮ লাখ, ২৯ হাজার কোটি টাকারও বেশি। লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন প্রান্তে আগুন নেভাতে দিনরাত কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বিভিন্ন স্থানে বিমান থেকে ছিটানো হচ্ছে পানি। তবে এমন দানবীয় আগুনের কাছে খুব একটা কাজে আসছে না।

সূত্র : ডয়চে ভেলে ও বিবিসি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com