শুক্রবার, ১২:৫২ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

সিরিয়ায় আসাদের ‘বিশ্বস্ত’ কর্মকর্তার প্রকাশ্যে মৃত্যুদণ্ড

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১১৪ বার পঠিত

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিশ্বস্ত ‘অভিযোগে’ এক সরকারি কর্মকর্তাকে জনসম্মুখে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রেসিডেন্ট আসাদের বিশ্বস্ত ও তথ্যদাতা মাজেন কেনেহকে শুক্রবার সকালে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রাজধানী দামেস্কের দুম্মারের রাস্তায় যোদ্ধারা কেনেহকে মাথায় গুলি করে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি দামেস্ক কর্তৃপক্ষ।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দেশটির নতুন শাসকদের সঙ্গে যুক্ত যোদ্ধারা মাজেন কেনেহকে মৃত্যুদণ্ড দিয়েছে। তার বিরুদ্ধে বিদ্বেষপরায়ণ নিরাপত্তা প্রতিবেদন লেখার অভিযোগ তোলা হয়েছিল। যে প্রতিবেদনের জেরে আসাদের শাসনামলে দেশটির অনেক যুবককে নির্যাতন ও কারাভোগ করতে হয়।

বিদ্রোহীদের তুমুল আন্দোলনের মুখে গত ৮ ডিসেম্বর বাশার আল-আসাদ সিরিয়া ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেন। এরপর দেশটির ক্ষমতায় আসে সুন্নি ইসলামপন্থী বিদ্রোহীগোষ্ঠী হায়াত তাহরির-আল-শাম (এইচটিএস)। এরপর প্রশাসনের বিভিন্ন স্তরে আসাদ অনুগতদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করে ক্ষমতাসীন কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com