রবিবার, ০৫:৪০ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

আফগানিস্তানে এবার ‘৫০টি ক্ষেপণাস্ত্র’ হামলা চালালো পাকিস্তান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৯১ বার পঠিত

আফগানিস্তানের কুনার প্রদেশের সারকানি জেলায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। স্থানীয় সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে খামা প্রেস।

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দিবাগত রাত ২টায় পাকিস্তানি বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালায়। নাভা ক্রসিং ও সারকানি জেলার বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।

ক্ষেপণাস্ত্র হামলার কারণে সেখানকার বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে অন্য এলাকায় আশ্রয় নিয়েছে। তবে তালেবান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই হামলা সম্পর্কে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কাবুলনাও’র প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তবর্তী কুনার প্রদেশে পাকিস্তানি বাহিনী কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে কাবুলনাও বলছে, শুক্রবার রাতে পাকিস্তানি বাহিনী সারকানি জেলার বিভিন্ন গ্রামে অন্তত ৫০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে গত ২ জানুয়ারি আফগানিস্তানের খোস্ত প্রদেশের বিভিন্ন গ্রামে হামলা চালায় পাকিস্তানি বাহিনী। এ ছাড়া গত ২৪ ডিসেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে হামলা চালায় পাকিস্তানি বাহিনী। এতে আফগানিস্তানে অন্তত ৫০ জন নিহত হয়। নিহতের মধ্যে নারী ও শিশু ছিল।

পরবর্তী সময়ে পাকিস্তান সীমান্তের বিভিন্ন নিরাপত্তা চৌকিতে হামলা চালায় তালেবান যোদ্ধারা। এতে অন্তত ১৯ জন পাকিস্তানি সেনা নিহত হয়। এরপর থেকে দেশ দুইটির মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com